সাধারণ জিজ্ঞাসা
আপনাদের সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া হলো।
অ্যাপটিতে কি ইন্টারনেট ছাড়া কাজ করবে?
হ্যাঁ, সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে আপনি অ্যাপটির সম্পূর্ণ অফলাইন ডাটাবেস ডাউনলোড করে নিতে পারবেন। এরপর প্রশ্ন পড়া বা পরীক্ষা দেওয়ার জন্য কোনো ইন্টারনেটের প্রয়োজন নেই।
সাবস্ক্রিপশন প্যাকেট কিভাবে কিনবো?
আমাদের অ্যাপের ভেতর থেকে অথবা সরাসরি 'GURU Support Bot' টেলিগ্রাম বটের মাধ্যমে বিকাশ অথবা নগদে পেমেন্ট করে সাবস্ক্রিপশন কিনতে পারবেন।
আমার ফোন পরিবর্তন করলে কি সাবস্ক্রিপশন থাকবে?
অবশ্যই। আপনার অ্যাকাউন্টটি আপনার টেলিগ্রাম অথবা মোবাইল নাম্বারের সাথে লিংক করা থাকবে। নতুন ফোনে লগিন করলেই আপনি আপনার সকল ডাটা এবং সাবস্ক্রিপশন ফিরে পাবেন।
আমি কি উইন্ডোজ ল্যাপটপে অ্যাপটি ব্যবহার করতে পারব?
আপাতত আমাদের অ্যাপ্লকেশনগুলো মূলত অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য ডিজাইন করা হয়েছে। তবে আমরা ওয়েব ভার্সন নিয়েও কাজ করছি যা খুব শীঘ্রই উন্মুক্ত করা হবে।